সিলেট

সুনামগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ১৫:৩৯

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই জেলার গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

সুনামগঞ্জে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)। তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২০টিসহ মোট ৪২টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে কাজ শুরু করেছে। ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির এই দলগুলো সার্বক্ষণিক বিশেষ নজরদারি ও টহল পরিচালনা করবে। এছাড়া দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা তদারকির সুবিধার্থে একটি বিশেষ বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

অন্যদিকে, মৌলভীবাজারের সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। তিনি জানান, ৪৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার ও কার্যকর করতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি 'শারদীয় সুরক্ষা' অ্যাপ ব্যবহারে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত রেসপন্ডার হিসেবে ভূমিকা রাখতে পারেন।

বিজিবি অধিনায়করা জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালিত হচ্ছে। পূজামণ্ডপের সার্বিক সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির নিয়মিত সীমান্ত টহল জোরদার রাখা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা