সিলেট

বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে খুন ব্যবসায়ী 

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ১৬:৪১

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের সুলফির আঘাতে নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।


শনিবার সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা হাটি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত নাজিম উদ্দিন ও অভিযুক্তদের বাড়ি একই স্থানে। গত শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তার বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি।


 

এরই জের ধরে শনিবার সকালে দ্বিতীয় পক্ষের লোকজন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় নাজিম উদ্দিন নিজ বাড়ির মুদি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ করে অভিযুক্ত চাচাতো ভাই মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে অভিযুক্ত মামুন সুলফি দিয়ে নাজিম উদ্দিনের ডান কাঁধের নিচে বগলের ওপর সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন চালায় ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

 
চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরে বন্দি থাকা পরিবারের সদস্যদের তালা খুলে মুক্ত করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা