সিলেট

সুনামগঞ্জ সীমান্তে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৫:৩২

সুনামগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার সদর ও তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। মানচিত্রদেখুন


বিজিবি জানায়, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা এলাকায় সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে ৫০ গজ ভেতরে ৭৪ বোতল, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুরে পিলার ১২০৪/৮-এস থেকে ১৫০ গজ ভেতরে ২৪ বোতল এবং রাত ১০টা ১০ মিনিটে একই উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় পিলার ১২০২/৪-এস থেকে ১০০ গজ ভেতরে ৯৩ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনটি অভিযানই আশাউড়া, লাউরগড় ও চাঁনপুর বিওপির টহল দল পরিচালনা করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা