সিলেট

মৌলভীবাজারে ৬ যুব সংগঠনকে অনুদান প্রদান

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৫:৩৬

মৌলভীবাজারের সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কারপ্রাপ্ত তরুণ-তরুণীদের হাতে ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন। একই সঙ্গে নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারা দেশের মতো মৌলভীবাজারেও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল প্রতীকী চেক বিতরণ করেন।

মৌলভীবাজার জেলার অনুদানপ্রাপ্ত ছয়টি যুব সংগঠন হলো—কমলগঞ্জ চা-জনগোষ্ঠী ফোরাম, সোনাটিকি যুব সংঘ (রাজনগর), শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠন (কুলাউড়া), অর্পণ যুব মহিলা কল্যাণ সংস্থা (জুড়ী), বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতি (বড়লেখা) এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (MSEDA)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আশিক মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কল্লোল করিম মইন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূর, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকস ইকবাল, বিএনপি নেতা ফখরুল ইসলাম ও কম্পিউটার প্রশিক্ষক হাসান উজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুব সংগঠনের প্রতিনিধিরা।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা