সারাবিশ্ব

প্রথমবারের মতো প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৫:৫৩

প্রথমবারের মতো একজন মানুষের দেহে প্রাণঘাতী ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ। তারা জানায়, ভাইরাসটি যে পর্যায়ে শনাক্ত করা গেছে এ পর্যায়ে সেটি ততটা বিপজ্জনক নয়।

প্রাথমিকভাবে গবাদিপশু, বিশেষ করে গরু পোকাবহিত এই ভাইরাসে আক্রান্ত হয়। ফ্রান্স সরকার জানায়, এর আগ পর্যন্ত ধারণা করা হতো ভাইরাসটি মানবদেহে প্রবেশে বা আক্রান্ত করার ক্ষেত্রে অক্ষম।

ধারণা করা হচ্ছে, যে রোগীর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে, তিনি মৃত্যুর পূর্বেই ফ্রান্সের পূর্বাঞ্চলে থাকা অবস্থায় এতে আক্রান্ত হন। ইউরোপের বেশ কয়েকটি দেশেই চলতি বছরের গ্রীষ্ম এবং বসন্তকালে অসংখ্য গবাদিপশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ন্যাশনাল ফার্মিং ইউনিয়ন জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হলে হঠাৎ জ্বর আসা, পাতলা পায়খানা হওয়া এবং পেটে অস্বস্তির মতো নানা লক্ষণ দেখা দিতে পারে।


সংস্থাটি আরও জানিয়েছে, এই ভাইরাসে সংক্রমিত গবাদিপশুর ক্ষেত্রে গর্ভপাতের ঘটনা ঘটেছে। তারা উদ্বেগ প্রকাশ করে জানায়, গর্ভাবস্থায় এর সংক্রমণ ঘটলে তা জন্মগত ত্রুটির কারণ হতে পারে। এছাড়া ভেড়া, ছাগল, ঘোড়া এবং আলপাকার মধ্যেও এই রোগ শনাক্ত হয়েছে।

১৯৬০ এর দশকের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ায় প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত করা হয়। এরপর থেকে আফ্রিকার বিভিন্ন দেশে ও জাপানে এই ভাইরাসের বিস্তার লক্ষ্য করা গেছে। চলতি বছর এর প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপের বেশ কয়েকটি দেশে।

চলতি বছরের আগস্টে জার্মানিতে প্রথম গবাদিপশুর মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যেই এটি ফ্রান্স, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এর কার্যকর কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায়নি।

সারাবিশ্ব থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর