জাতীয়

টোকিওতে তারেক রহমানকে প্রবাসী নেতাকর্মীদের সংবর্ধনা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৩

টোকিওর প্রধান মন্ত্রীর কার্যালয়ের সামনে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টায় টোকিওর চিয়োডা ওয়ার্ডের নাগাতাচোর প্রধানমন্ত্রী কার্যালয়ের (‘কান্তেই’) কাছের সড়কের পাশে দাঁড়িয়ে প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে এই শুভেচ্ছা জানান।


প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি কার্যালয়ে প্রবেশের সময় ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ সময় নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। তাঁদের হাতে থাকা বিভিন্ন ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি এবং শুভেচ্ছা বাণী খোদাই করা ছিল।


জাপান বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর রূপ নেয়।

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অন্যতম ছিলেন জাপান শাখা বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সহসভাপতি মাসুম জাকির, কেন্দ্রীয় নেতা কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, মাকসুদুল হাসান, টুটুল ইব্রাহিম, ওমর ফারুক রিপন, ফরহাদ প্রিন্স, মাসুদ প্লাবন, ইমরান আল ইমু, ইসমাইল হোসেন, শেখ ফয়সাল, সাইফুল ইসলাম এবং তাওহিদুল ইসলাম হেলাল প্রমুখ।


বিদেশের মাটিতে বাংলাদেশের সরকারপ্রধানের এই আগমনকে ঘিরে প্রবাসী নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করেছে।

জাতীয় থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা