সিলেট

আহত সাংবাদিক রেজা রুবেলকে দেখতে হাসপাতালে সিসিক প্রশাসক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৯:১৩

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকালে ইন্টার্ণ চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিক রেজা রুবেলকে দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নুরজাহান হাসপাতালে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি আহত রেজা রুবেলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের অনুরোধ করেন। এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমেদসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন