বিজ্ঞান

স্ক্রলিং নিয়ন্ত্রণে ইউটিউবে টাইমার ফিচার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ০৮:৪৬

ভিডিও দেখার ‘আসক্তি’ কমাতে শর্টস ভিডিওতে নতুন টাইমার ফিচার যোগ করছে ইউটিউব। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে স্ক্রল করা থেকে বিরতি নিতে পারবেন। খবর এনগ্যাজেট।

ইউটিউবের তথ্যানুযায়ী এখন থেকে ব্যবহারকারীরা নিজেই অ্যাপের সেটিংসে শর্টস ভিডিও দেখার দৈনিক সময়সীমা নির্ধারণ করবেন। সীমা পূর্ণ হলে বিরতি নেওয়ার কথা মনে করাতে একটি পপ-আপ বা সতর্কবার্তা দেখাবে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীরা সহজেই এক ট্যাপে বার্তাটি বন্ধ করতে পারবেন।

চলতি বছরের শুরুতে ইউটিউবের একটি অ্যাপ ফাইল (এপিকে) বিশ্লেষণ করে ফিচারটির প্রাথমিক সংস্করণ খুঁজে পায় অ্যান্ড্রয়েড অথরিটি। পরে ইউটিউব নিশ্চিত করে প্ল্যাটফর্মটি শর্টসের জন্য টাইমার ফিচার যুক্ত করছে। তবে টাইমারটি প্যারেন্টাল কন্ট্রোল ফিচার বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়।

আগামী বছর থেকে অভিভাবকরা তাদের সন্তানের জন্য শর্টস ভিডিও দেখার দৈনিক সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এক্ষেত্রে শিশুদের পপ-আপ বন্ধ করার সুযোগ থাকবে না।

এর আগেও ইউটিউব ব্যবহারকারীদের অনলাইন আসক্তি নিয়ন্ত্রণে ‘টেক আ ব্রেক’ এবং ‘বেডটাইম রিমাইন্ডার’ নামের দুটি ফিচার চালু করেছিল।

বিজ্ঞান থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে