বিজ্ঞান

আন্তর্জাতিক ফিজিক্যাল সায়েন্স কনফারেন্সের কার্যক্রম উদ্বোধন

প্রকাশ: ০৬ মে ২০২৬ ২১:৫৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘২য় আন্তর্জাতিক ফিজিক্যাল সায়েন্স কনফারেন্স ২০২৬’-এর ওয়েবসাইট ও আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 
বুধবার প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের ওয়েবসাইট ও কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান অনুষদ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ভৌত বিজ্ঞান এমন একটি শাখা যেখান থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার এসেছে। এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধ করবে। এর ফলে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে।
তিনি আরও যোগ করেন, প্রত্যেকটি অনুষদের উচিত নিয়মিত এমন কনফারেন্সের আয়োজন করা। এসব আয়োজন শিক্ষার্থীদের জনসম্মুখে কথা বলার সাহস যোগায় এবং গবেষণার প্রতি গভীর আগ্রহ তৈরি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিংয়ের উন্নয়নে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। বিশেষ করে গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। আমাদের গবেষণার ক্ষেত্রটিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার জন্য এ ধরনের কনফারেন্স এবং সেমিনারের আয়োজন করা অত্যন্ত প্রয়োজন।
কনফারেন্সের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী।
উল্লেখ্য, আগামী ১০-১২ ডিসেম্বর ২০২৬ তারিখে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করবেন এবং তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফারেন্সের কো-আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেন, সদস্য সচিব অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং কনফারেন্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
 

বিজ্ঞান থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে