বিনোদন

কুরআনের আলোকে চলতে চান অভিনেত্রী মৌ খান

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:০০

ঢালিউডের লাস্যময়ী নায়িকা মৌ খান চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয় মুখ। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ। তবে এবার অভিনয় থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসা-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিছুদিন আগে যুক্ত হয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে।


শুক্রবার (৫ ডিসেম্বর) চিত্রনায়িকা মৌ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অভিনয় ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি লিখেছেন, ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি আমি- এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’

তার ভাষায়, ‘তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

তিনি আরও লেখেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ- দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’


সবশেষে তিনি বলেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
 

বিনোদন থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে