সিলেট

জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩

প্রকাশ: ১৭ মে ২০২৬ ১৭:২০

জৈন্তাপুরে ভারত থেকে বিনা পাসপোর্টে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ৯ নারী, ৩ পুরুষ ও এক শিশুকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় পাচারকারী চক্রের সদস্য হানিফ নামের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।


রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলা সদর এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
 
আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায়। এছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে বলে জানা গেছে।
 
পুলিশ জানায়, তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের সদস্য হানিফকে আটক করেছে পুলিশ।
 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানাবে।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে