বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পাঁচ সপ্তাহ সময় পেয়েছে পুলিশ।

মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল রোববার। তবে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালতের কাছে সময় আবেদন করেন তদন্ত কর্মকর্তা।


প্রসিকিউশনের এসআই জিন্নাত আলী জানিয়েছেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৩ জানুয়ারি দিন ঠিক করে দিয়েছেন।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু, রিজভী আহমেদ ওরফে ফরহাদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে। এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে যাতে আসামিরা দেশত্যাগ করতে না পারে।

বাংলাদেশের চলচ্চিত্র জগতে জনপ্রিয় সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। প্রথমে একটি অপমৃত্যু মামলা হলেও পরে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী হত্যার অভিযোগে আদালতে আবেদন করেন।

১৯৯৭ সালে সিআইডি সালমান শাহকে ‘আত্মহত্যা’ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে সালমানের মা নীলা চৌধুরী দীর্ঘকাল ধরে সন্তুষ্ট নন এবং পুনরায় তদন্তের দাবি করেন। পিবিআই চার বছরের তদন্ত শেষে ২০২০ সালে প্রতিবেদন দাখিল করে, যেখানে পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন উল্লেখ করা হয়।

এরপর সালমান শাহর পরিবারের রিভিশন আবেদন ২০২২ সালে আদালতে গ্রহণ করা হয়। সম্প্রতি রিভিশন আবেদনের শুনানি শেষ হয়, এবং ২০ অক্টোবর আদালত হত্যা মামলা দায়েরের আদেশ দেন। মামলায় তার মায়ের অভিযোগ এবং সংশ্লিষ্ট জবানবন্দি সংযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বিনোদন থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে