সিলেট

যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ নারী আটক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:১৮

হবিগঞ্জে চেকপোস্টে সময় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ মুনজরা খাতুন (৬০) নামের এক নারীকে আটক করেছে র‌্যাব। শনিবার (৪ এপ্রিল) দুুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

গ্রেফতারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। 


র‌্যাব জানায়, ইয়াবা কারবারি মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জের সদর থানাধীন  নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোষ্ট বসায় র‌্যাব। এসময় যাত্রীবাহী চেকপোস্টে থামালে চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ দিয়ে তার দেহ তল্লাশী করে পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রংয়ের বায়ুরোধক পলি জিপারের থেকে ১৫টি প্যাকেট থেকে ৩১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না