সিলেট

একটি গুপ্ত অপশক্তি সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চালাচ্ছে: শওকতুল ইসলাম এমপি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৬:৩২

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেছেন, একটি গুপ্ত অপশক্তি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চায়।

তাদের রুখতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের কোন নেতাকর্মী সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম, দালালীর সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে কোনো কাজে থানায় যাওয়া যাবে কিন্তু দীর্ঘসময় বসে থাকা যাবে না। এসব অভিযোগ প্রমানিত হলে আজীবনের জন্য বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। বিগত নির্বাচন ছিলো বিএনপির অস্থিত্ব রক্ষার নির্বাচন। ওই নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছে বা নিস্ক্রিয় থেকেছে তারা নিজেদের বিএনপি কর্মী দাবি করতে পারবে না।

তিনি আরো বলেন, দলের শৃঙ্খলা বহির্ভূত কোন কার্যক্রম করা যাবে না। ক্ষমতাশীল দলের কর্মী হিসেবে কোন ধরনের প্রভাব কাটানোর চেষ্টা করলে বা অভিযোগ পেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের কাজে কোন প্রকার হস্তক্ষেপ করা যাবেনা। বিশেষ করে থানা প্রশাসনকে তাদের কাজ আইন অনুযায়ী করতে সহযোগীতা করবেন। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আগামী ৫ বছরে এই কুলাউড়া উপজেলাকে সবার আন্তরিক সহযোগিতা নিয়ে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ মনগড়া প্রার্থী হতে যাবেন না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী বিবেচনা করা হবে যাতে স্ব স্ব আসন থেকে বিজয় লাভ করে আসতে পারে। যদি কেউ দলীয় নির্দেশনার বাহিরে প্রার্থী হন তাহলে তাঁর  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এমনকি বহিষ্কারও করা হবে।

ইতোমধ্যে আপনারা জেনেছেন, কুলাউড়ার উন্নয়নের জন্য (সড়ক) ৫০ কোটি টাকা থোক বরাদ্দ এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে যেসকল সড়কের বেহাল অবস্থা সেটার কাজ আগে করা হবে। আমি দৃঢ় চিত্তে বলি, বরাদ্দের একটি টাকাও আমার ব্যক্তিগত খরচে পকেটে যোগ হবেনা।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমেদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, মইনুল হক বকুল, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতা কমর উদ্দিন জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ ও আব্দুল বাছিত বাচ্চু, বিএনপি নেতা বদরুল হোসেন খান, দেলোয়ার হোসেন, সারোয়ার আলম বেলাল, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ ও হারুনুর রশীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আতিক, জাসাস আহবায়ক সালমান হোসাইন প্রমুখ। এসময় দলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমপি শওকতুল ইসলাম সংসদ অধিবেশন থেকে ফিরে দলের বার্তা দেওয়ার জন্য বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না