সিলেট

হবিগঞ্জে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও মহল্লার পার্শ্ববর্তী হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সজলু মিয়ার নিজস্ব ভিটামাটি না থাকায় পরিবার নিয়ে বড় বান্দে বসবাস করতেন।

এর আগে সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে উঠে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না