সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:২৭

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বনগাঁওমুখী সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


মানববন্ধনে দিনারপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক জামে মসজিদ থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। বিশেষ করে প্রায় ১৫টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় বিরাজমান। তাই নিরাপদ পারাপার নিশ্চিত করতে অবিলম্বে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ করা সময়ের দাবি বলে তারা জোরালোভাবে তুলে ধরেন।


মানববন্ধনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না