সিলেট

কুলাউড়ায় বিনামূল্যে বীজ ও সার পেলেন কৃষকরা 

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:৫১

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, এমপি কর্তৃক কৃষি প্রণোদনা কমিটির সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া, কৃষি মনিটরিং কমিটির সদস্য ময়নুল হক বকুল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রঞ্জিত কুমার চন্দ, সাংবাদিক এস আর অনি চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধান (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় উপজেলার ৯ হাজার ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রতি কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।
 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না