গনমাধ্যম

গোয়াইনঘাটে ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৫৩

গোয়াইনঘাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জাকে।

এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে জৈন্তাবার্তার সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সভাপতি দৈনিক কালবেলার মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আইঅন টিভির সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কোষাধ্যক্ষ কালের কণ্ঠের গোয়াইনঘাট প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক গ্রীণ টিভির সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনকিলাবের তানজিল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক প্রতিদিনের কাগজের শাহ আলম, পাঠাগার বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির এমদাদুর রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ মিডিয়ার রুবেল আহমদ, নির্বাহী সদস্য যুগভেরীর দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, উত্তর পূর্বের হারুন আহমদ, প্রতিদিনের বাংলাদেশের মারজানুল আযহার জুনেদ এবং সিলেটের দিনরাতের এবাদুর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে নব-নিযুক্ত কমিটি ঘোষণা করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন ও আলী হোসেন প্রমুখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একসাথে কাজ করবেন।

গনমাধ্যম থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে