রাজনীতি

বিএনপির ৩৬ নারী প্রার্থীর মধ্যে ১৬ জনই কোটিপতি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে বিপুল সম্পদের চিত্র। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ৩৬ জন প্রার্থীর মধ্যে অন্তত ১৬ জন কোটিপতি যা মোট প্রার্থীর প্রায় ৪৪ শতাংশ।

হলফনামা অনুযায়ী, কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছেন শওকত আরা আক্তার, ফাহিমা নাসরিন, সুলতানা আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিন্জ, সানজিদা ইসলাম, মোছা. সাবিরা সুলতানা, মাহমুদা হাবীবা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা অরলী, রাশেদা বেগম হিরা, শিরীন সুলতানা এবং সেলিমা রহমান। তাদের মধ্যে কয়েকজনের সম্পদের পরিমাণ দুই থেকে ছয় কোটি টাকার মধ্যে।

অন্যদিকে, জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন মাত্র একজন তিনি সাবিকুন্নাহার মুন্নী। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা এবং বার্ষিক আয় প্রায় ১৬ লাখ টাকা। তিনি পেশায় আইনজীবী।

এছাড়া, উভয় জোটেই এমন কয়েকজন প্রার্থী রয়েছেন, যাদের সম্পদ ৫০ লাখ টাকার বেশি। বিএনপি জোটে নাদিয়া পাঠান পাপন, রেজেকা সুলতানা, মমতাজ আলো, ফাহমিদা হক, সানসিলা জেবরিন, জীবা আমিনা খান, সাকিলা ফারজানা ও বিলকিস ইসলাম এই তালিকায় আছেন। জামায়াত জোটে মারজিয়া বেগম ও তাসমিয়া প্রধানের সম্পদও ৫০ লাখ টাকার বেশি।

স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের সাড়ে ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ সাড়ে ২৮ লাখ টাকার।


হলফনামা বিশ্লেষণে আরো দেখা গেছে, অধিকাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত। তবে কয়েকজন নিজেদের স্বল্প শিক্ষিত হিসেবেও উল্লেখ করেছেন।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাচ্ছে।

রাজনীতি থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে