শিল্প সাহিত্য

তালপাতার পাখা

প্রকাশ: ০৪ মে ২০২৬ ১৬:৩৬

টিনের ঘরে গোঁজা ছিল তালপাতার এক পাখা
পাখাটিতে আমার মায়ের আদর সোহাগ মাখা। 

ভাদর মাসে আকাশ ফেটে ঝরে যখন আগুন
পাখা তখন দোলে-দোলে নিয়ে আসে ফাগুন। 


আদর করে মা ওটাকে পাঙ্খা বলে ডাকে 
বাবা তখন মুচকি হাসে বেড়ার ঘরের ফাঁকে। 


কতো যত্নে পাখার গায়ে মা জুড়ে দেন ফিতা
অবহেলায় অনাদরে নষ্ট হবে কী-তা? 

মায়ের অমন কথা শুনে আদর যে যায় বেড়ে
আলতো হাতের ছোঁয়ায় যেন পাখা ওঠে নেড়ে। 

টিনের ঘরটি ছেড়ে যে দিন উঠি দালান বাড়ি
পাখার সঙ্গে ভালোবাসার দিলাম সে-দিন আড়ি। 

মা ও বাবা চলে গেলেন অনন্তের সেই ঘরে
তালের পাখা খুঁজি এখন মনে দুঃখ ভরে।

শিল্প সাহিত্য থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে