খেলাধুলা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

প্রকাশ: ০৫ মে ২০২৬ ১৮:৩৩

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের আট নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।

আইসিসির এবারের বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন সমীকরণে বাংলাদেশের ঝুলিতে এক পয়েন্ট যোগ করা হয়েছে। ২২৫ পয়েন্ট নিয়ে যা তাদের ৯ নম্বর থেকে আটে তুলে এনেছে। অন্যদিকে, ৬ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা ২২১ পয়েন্ট নিয়ে নেমে গেছে নয় নম্বরে। ২২০ পয়েন্ট নিয়ে লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দশম স্থানে থাকা আফগানিস্তান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সব আন্তর্জাতিক সিরিজে অপরাজিত থাকা দলটি ২৭৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২ এবং খুব কাছেই ২৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া।

র‍্যাঙ্কিংয়ের সেরা সাতে বাংলাদেশের উন্নতি ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে সাউথ আফ্রিকা। আর ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে। শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে নেমে গেছে। ২২৫ পয়েন্ট নিয়ে তাতেই ৮ নম্বরে উঠে গেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড রয়েছে যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে। তবে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা, পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে।

খেলাধুলা থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে