খেলাধুলা

ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখলে আয় ৫০ হাজার ডলার

অভিনব চাকরি

প্রকাশ: ০৬ মে ২০২৬ ২২:২১

এ চাকরির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারের কেন্দ্রস্থলে স্থাপিত একটি কাস্টম-ডিজাইন করা কাঁচের কিউব অফিসে বসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ম্যাচগুলো দেখবেন। সেখানে থাকবে ফোরকে ভিউয়িং সুবিধা এবং একেবারে ‘ড্রিম ওয়াচিং স্পেস’
ফিফা বিশ্বকাপ সামনে রেখে এক অভিনব চাকরির ঘোষণা দিয়েছে ফক্স স্পোর্টস, তাদের স্ট্রিমিং প্লাটফর্ম ফক্স ওয়ান এবং চাকরি খোঁজার ওয়েবসাইট ইনডিড। খবর ফক্স নিউজ।
এক যৌথ ঘোষণায় গতকাল জানানো হয়েছে, ‘ফক্স ওয়ান চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামে একটি বিশেষ পদে নিয়োগ দেয়া হবে, যেখানে নির্বাচিত ব্যক্তিকে পুরো বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখতে হবে। আর এর জন্য পারিশ্রমিক হলো ৫০ হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৬১ লাখ টাকা।
এ চাকরির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো- যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারের কেন্দ্রস্থলে স্থাপিত একটি কাস্টম-ডিজাইন করা কাঁচের কিউব অফিসে বসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ম্যাচগুলো দেখবেন। সেখানে থাকবে ফোরকে ভিউয়িং সুবিধা এবং একেবারে ‘ড্রিম ওয়াচিং স্পেস’।
ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলেব বলেন, এ বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম বড় আয়োজন, তাই এর জন্য প্রয়োজন ‘একই ধরনের ঐতিহাসিক নিয়োগ’। তার মতে, প্রতিটি ম্যাচ, প্রতিটি দেশের গল্প এবং ফুটবলের রোমাঞ্চ উপভোগ করে একজন ভাগ্যবান আবেদনকারী জীবনের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।
এ পদে নির্বাচিত ব্যক্তি শুধু ম্যাচ দেখবেন না। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এক ধরনের ‘ওয়াচ-পার্টি’ পরিবেশ তৈরি করবেন।
আবেদন করতে হলে প্রার্থীদের ইনডিডে একটি প্রোফাইল তৈরি বা আপডেট করতে হবে এবং কেন তারা এই চাকরির জন্য উপযুক্ত- তা ব্যাখ্যা করে একটি ছোট ভিডিও জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১৭ মে।
নির্বাচিত প্রার্থী কাজ শুরু করবেন ৬ জুন, অর্থাৎ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে। তার কাজ চলবে ২৬ জুলাই পর্যন্ত, অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর পর্যন্ত।
 

খেলাধুলা থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে