সিলেটে নিজের শিশুকন্যাকে গলাকেটে হত্যা করেছেন মা। শুক্রবার (২২ মে) ভোর ৫টার দিকে সদর উপজেলার কালারুকা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব।
এই ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা (এক বছর ৮ মাস) কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন।
পরে সুবিনা বেগমকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে এবং শিশুটির মৃতদেহ সুরতল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শামসুল বাসিত।
সিলেট থেকে আরো পড়ুন