সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে কেউ মারা না গেলেও এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ জুন) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৯ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৩৯ জন রোগী ভর্তি আছেন।
তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
এদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৬২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।
সিলেট থেকে আরো পড়ুন