সিলেট

সিলেটে এবার কিশোরী ধর্ষণ, আটক ২

প্রকাশ: ২৩ মে ২০২৬ ০০:০৩

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়নে ১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন