ছবি : সংগৃহীত
সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সুইচ গিয়ার চাকু (Switch Gear Knife) সংক্রান্ত সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২ জুন) এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর এলাকায় সুইচ গিয়ার চাকুর ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে এসএমপি।
জনস্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন