প্রযুক্তি

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৫

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। চাইলে সাধারণ থিমের পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে। 


সহজ ও দ্রুত পছন্দের থিম খুঁজে পাওয়ার সুবিধার্থে নতুন ডিজাইনগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। এগুলো হলো- ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো। প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর যাদের অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ, তারা বেছে নিতে পারবেন লাইভ বিভাগ।

মিনিমাল বিভাগটি মূলত সাদামাটা ডিজাইনের অনুরাগীদের জন্য। এখানে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে।


এ ছাড়া হোয়াটসঅ্যাপের নিজস্ব ও চিরচেনা ডুডল নকশার ওয়ালপেপারগুলো স্থান পেয়েছে ডুডল বিভাগে।

এদিকে কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখেই সহজে বুঝতে পারবেন। এমনকি ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও সেখানে একই চিহ্ন দেখা যাবে।

উল্লেখ্য, গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এই থিম গ্যালারি চালুর ইঙ্গিত দিয়েছিল নাইনটুফাইভম্যাক। বর্তমানে ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। তাই অ্যাপ আপডেট করার পরও সবাই একসঙ্গে নতুন সুবিধাটি নাও পেতে পারেন। সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।

সূত্র: নাইনটুফাইভম্যাক

প্রযুক্তি থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা news icon শাহজালাল মাজারের টাকা আপাতত থাকবে ব্যাংকেই, হচ্ছে না ভাগ-বাটোয়ারা