সিলেট

নবীন সোহেলের বাবার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯

ছবি: সিলেটের মানচিত্র

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।


বুধবার বিকেলে এক শোকবার্তায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।


মো. সোনাফর আলী ঠিকাদার বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন