জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর নিচে ছিটকে পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামের এক লরিচালক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লরিতে করে এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাওয়ার সময় সরু রাস্তা পার হওয়ার সময় এস্কেভেটরটি লরি থেকে পড়ে যায় এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর।
সিলেট থেকে আরো পড়ুন