হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাধবপুরের মনতলা বাজারের ব্যবসায়ী দুলাল দেব নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের পরিচিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ওই বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন