বিনোদন

মা হলেন অভিনেত্রী নাফিজা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৭:০০

দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার মা হলেন লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান। কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজীব হাসান ও নাফিজা দম্পতির এটি প্রথম সন্তান।


আনন্দের খবরটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন নাফিজা ও রাজীব। অভিনেত্রীর বর রাজীব হাসান লেখেন, “আলহামদুলিল্লাহ! দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।”  

মা ও শিশুকন্যার জন্য দোয়া প্রার্থনা করে রাজীব হাসান লেখেন, “আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।”

অন্যদিকে, নাফিজা নিজের ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের ছবি প্রকাশ করেছেন। সেখানে মেয়েকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন।  

তার এ পোস্টে সহকর্মী ও নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী বন্যা মির্জা লেখেন, “অভিনন্দন নাফিজা ও রাজীব।” রোজী সিদ্দিকী লেখেন, “অনেক আদর ও দোয়া।” তাছাড়াও অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী, শাহনাজ খুশি, বিপাশা কবির, তানভীন সুইটি, তমালিকা কর্মকার, জিনাত শানু স্বাগতা, অভিনেতা চঞ্চল চৌধুরী, টনি ডায়েস, শ্যামলা মাওলাসহ অনেকে অভিবাদন জানিয়েছেন।  

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। একই বছর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’ নাটকে অভিনয় করেন। এর কিছুদিন পর শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে কাজ করেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় এই অভিনেত্রীকে।  


অভিনয় ক্যারিয়ারের ভালো সময় ফেলে ২০১৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা জাহান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসীর সঙ্গে সংসার পাতেন। তবে এ সংসার বেশিদিন টেকেনি। ২০২১ সালের নভেম্বরে নিউ ইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। বিয়ের সাড়ে ৪ বছরের মাথায় এ দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি।

বিনোদন থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা news icon শাহজালাল মাজারের টাকা আপাতত থাকবে ব্যাংকেই, হচ্ছে না ভাগ-বাটোয়ারা news icon সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০২