রাজনীতি

সিলেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ২০:১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর কোর্টপয়েন্টে সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান সফল প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং বর্তমান সরকার টেকসই অর্থনীতি, সুশাসন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি আরও বলেন, জাঁকজমকপূর্ণ উৎসব না করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। তারেক রহমানের উন্নয়ন ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

অনুষ্ঠানে দেশের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপুর। এ সময় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬ news icon বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সিলেট আসছেন সোমবার  news icon জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ news icon সিলেট সীমান্তে ৬ স্থানে বিজিবির অভিযান, আটক ২২ লাখ টাকার পণ্য news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক