রাজনীতি

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ২০:১২

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, সৃজনশীল রাজনীতির পরিবর্তে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করা হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না।-বিজ্ঞপ্তি

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬