সিলেট

সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১৬:২৫

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় রাজনীতি নিষিদ্ধ সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০) সহ তার মা, বাবা, ছোট বোন ও বন্ধুসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- প্রিন্সের মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), তার ছোট বোন সপ্তম শ্রেণির ছাত্রী, প্রিন্সের বন্ধু ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চন্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) ও সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহিরকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১ নভেম্বর) দুপুরে তার ছোট বোন স্কুলছাত্রী ছাড়া অন্য সবাইকে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।


প্রসঙ্গত, ২০ অক্টোবর রাতে নাশকলার মামলার আসামি হিসেবে আটক করা হয় ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে হাজতে অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়, এরপর সিলেটে। তার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা, আঘাত ও আসামি ছিনতাইচেষ্টার অভিযোগ আনা হয়েছে। শনিবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তারের পর রোববার সবাইকে আদালতে তোলা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬ news icon বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সিলেট আসছেন সোমবার  news icon জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ news icon সিলেট সীমান্তে ৬ স্থানে বিজিবির অভিযান, আটক ২২ লাখ টাকার পণ্য news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক