রাজনীতি

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৯

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মিছিল পূর্ব  পথসভা অনুষ্ঠিত হয়। 

ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও   যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে তারুণ্যের শক্তিকে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র সুসংহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে নিয়ে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বানচাল করার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন তাঁরা।

এ সময় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ত্যাগী কর্মীরা যেন দল থেকে দূরে সরে না যান, সে বিষয়ে নেতৃত্বকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পথসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ককের প্রদক্ষিণ করে  উত্তর গোয়ালাবাজার গিয়ে শেষ হয় । এতে যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ কয়েকশ নেতাকর্মী উপস্থিত হন।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬