প্রবাসে সিলেট

যুক্তরাষ্ট্রের আয়রন ডোমের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৩

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন।

সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি। মার্কিন বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 
রোববার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে শরিফুল এম খান নীতি, কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সবকিছু দেখাশোনা করবেন। প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা শরিফুল খান।
 
গত ১৩ জুন ওই ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
 

এছাড়া, গেল ২০ আগস্ট নতুন পদে শরিফুল এম. খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।  
 
১৯৯৭ সালে ইউএস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক ব্রিগেডিয়ার জেনারেল খান মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাধিক সামরিক সম্মাননা অর্জন করেন।

প্রবাসে সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে