কুলাউড়া উপজেলায় নিজের পোষা গরুর আঘাতে মো. কালাম মিয়া (৬২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওই দিন সন্ধ্যার দিকে কালাম মিয়া তার গৃহপালিত গরুটিকে মাঠ থেকে আনতে যান। কিন্তু হঠাৎ গরুটি অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তাকে শিং দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত কালাম মিয়া ওই এলাকারই বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিজের পোষা গরুর আঘাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন