সিলেট

মৌলভীবাজারে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও রিং জাল ধ্বংস

প্রকাশ: ১২ মে ২০২৬ ১৭:১০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল পুড়িয়ে  ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল। 


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মঙ্গলবার দুপুরে অভিযান চালায় প্রশাসন। অভিযানে দর্শনা খালের ওপর আড়াআড়িভাবে স্থাপন করা কাঠ দিয়ে তৈরি দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ও বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে