সিলেট

সিলেটে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরাসহ আটক ১

প্রকাশ: ১৭ মে ২০২৬ ২০:২৫

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার সুরমা গেইট বাইপাস রোডের সিলেট ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১১৭ বস্তা ভারতীয় জিরার চালান জব্দ করেছে পুলিশ। 


এ সময় মারুফ হোসেন নামের এক যুবককে আটক করা হয়। 

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে এসএমপি'র মিডিয়া শাখা।

আটক মারুফ হোসেন একজন চোরাকারবারি বলে দাবি পুলিশের। 


এসএমপি সূত্র জানায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে সুরমা বাইপাস রোডে চেকপোস্ট চলাকালে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১১৭ বস্তায় ২১ লাখ ৬ হাজার টাকার ভারতীয় জিরাসহ মারুফকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

ধৃত মারুফ লক্ষিপুর জেলার শাকচর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

তার বিরুদ্ধে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

সিলেট থেকে আরো পড়ুন