সিলেট

এলসি পাথর পরিবহন নির্বিঘ্ন করার দাবি শ্রমিক-ব্যবসায়ীদের

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ০০:০৪

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইছামতী থেকে ভোলাগঞ্জে এলসি পাথর পরিবহন নির্বিঘ্ন করতে পাথর ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (২১৫৯ নং) কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ আলম। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. কাউসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম লস্কর, কোষাধ্যক্ষ জুলহাস আলম বাদল, সদস্য কামাল আহমদ ও আব্দুল জলিল।

সভায় ইছামতী-কোম্পানীগঞ্জ এলসি সাপ্লায়ার্স সমিতির সভাপতি ইলিয়াস আলী, এলসি পাথর ব্যবসায়ী রুস্তম আলী, আবুল মিয়া, ওলিদ আহমদ, দুলাল মিয়া ও সুরুজ আলী, শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার কোষাধ্যক্ষ আলমগীর, ভাংগারপাড় ড্রাইভার সমিতির সভাপতি আজাদ মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ এবং ট্রাকশ্রমিক ইমরান আহমদ হিরাসহ ব্যবসায়ী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিবছর ইছামতী থেকে ভোলাগঞ্জে এলসি পাথর পরিবহন করা হলেও এবার একটি মহল এতে বাধা সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও সমাধান পাওয়া যায়নি। ফলে পাথর পরিবহনে নিয়োজিত শ্রমিক ও ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েছেন। দ্রুত রাস্তার সমস্যা সমাধান করে নির্বিঘ্নে পাথর পরিবহনের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

সভায় ইছামতী-কোম্পানীগঞ্জ এলসি সাপ্লায়ার্স সমিতির সভাপতি ইলিয়াস আলী, শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া বলেন, 'আমরা রাস্তাটি পরিদর্শন করেছি। এখন মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।'

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬ news icon বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সিলেট আসছেন সোমবার  news icon জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ news icon সিলেট সীমান্তে ৬ স্থানে বিজিবির অভিযান, আটক ২২ লাখ টাকার পণ্য news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক