সিলেট

সিলেট-তামাবিল সড়কে বাস-মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ, কার্যকর হচ্ছে নতুন তালিকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ২০:১৮

ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সোবহানীঘাট থেকে বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের দূরত্ব বিবেচনায় নতুন এই ভাড়া নির্ধারণ করেছে সংশ্লিষ্ট পরিবহন মালিক সংগঠনগুলো।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপ, সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি এবং ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে পরিবহন মালিকপক্ষ জানায়, ডিজেলসহ যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ভাড়া পুনর্নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন গন্তব্যের দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, সোবহানীঘাট থেকে ইসলামপুর পর্যন্ত ৫ কিলোমিটারে ভাড়া ১০ টাকা, শাহপরান ১৫ টাকা, বুলাইমিল ২০ টাকা, দাশপাড়া ২০ টাকা, পরগনা ও পীরের বাজার ২৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বটেশ্বর ৩০ টাকা, শুক্রবারী বাজার ও চিকনাগুল ৩৫ টাকা এবং বিপিএল গেইট ৪০ টাকা।

দূরবর্তী গন্তব্যের মধ্যে হরিপুরে ৪৫ টাকা, বাঘের সড়ক ও দামড়িতে ৬০ টাকা, দিঘীরপাড়ে ৬৫ টাকা, দরবস্তে ৭০ টাকা, সারীঘাট দক্ষিণে ৭৫ টাকা, সারীঘাট উত্তরে ৮০ টাকা, জৈন্তাপুরে ৮৫ টাকা, ৪ নম্বর বাংলাবাজারে ৯৫ টাকা এবং আদগ্রাম ও শ্রীপুরে ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই তালিকায় আলু বাগানে ১০৫ টাকা, নলজুরী ও তামাবিলে ১১০ টাকা এবং জাফলংয়ে ১২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সোবহানীঘাট থেকে ভাইটগ্রামে ৭৫ টাকা, মানিকপাড়ায় ৮০ টাকা, চতুলবাজার ও বারহালে ৮৫ টাকা, ঈদগাহ ও লাফনাউটে ৯০ টাকা, বড়চতুলে ৯৫ টাকা, হকারাই ও সাতাইনে ১০০ টাকা, হাতিরপাড়ায় ১০৫ টাকা এবং কানাইঘাট ও গোয়াইনঘাটে ১১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। রাধানগর পর্যন্ত যাতায়াতে ভাড়া দিতে হবে ১২০ টাকা।

এ বিষয়ে সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান বলেন, জ্বালানি ও পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীদের নির্ধারিত ভাড়া মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে চালক ও হেলপারদের সৌজন্যপূর্ণ আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে যাত্রীদের কাছ থেকেও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন পরিবহন মালিক সমিতির নেতার।

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬ news icon বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সিলেট আসছেন সোমবার  news icon জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ news icon সিলেট সীমান্তে ৬ স্থানে বিজিবির অভিযান, আটক ২২ লাখ টাকার পণ্য news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক