সিলেট

এক দিনের ব্যবধানে চিকিৎসকের সনদ নিয়ে লন্ডনের পথে সেই অন্তঃসত্ত্বা নারী

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ২৩:২৯

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগের দিন ফিরে যেতে বাধ্য হওয়া সেই ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার পর রোববার (১ নভেম্বর) সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ছাড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।

তিনি জানান, শনিবার (৩১ অক্টোবর) সকালে চিকিৎসকের প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দেখাতে না পারায় ওই নারীকে বিমানে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। এ সময় পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় তাঁদের যাত্রা বাতিল করেন।

পরদিন রোববার সকালে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা ও যাচাই শেষে নিয়ম অনুযায়ী ওই নারীসহ পরিবারের সদস্যদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়। পরে তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন।

এর আগে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানবন্দর থেকে ফিরে যাওয়ার ঘটনাটি আলোচনায় আসে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর এক দিনের ব্যবধানে তাঁর লন্ডনযাত্রার জটিলতার অবসান হলো।

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬ news icon বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সিলেট আসছেন সোমবার  news icon জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ news icon সিলেট সীমান্তে ৬ স্থানে বিজিবির অভিযান, আটক ২২ লাখ টাকার পণ্য news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক