সিলেট

সিলেটে বিপজ্জনক পটকা বন্ধের দাবি, সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১৯:২৯

ছবি: সংগৃহীত

আসন্ন শ্যামা পূজা বা কালী পূজাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিপজ্জনক ও নিষিদ্ধ বিস্ফোরক পটকার বেচাকেনা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখা। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে পটকা বিক্রি ও ব্যবহার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

স্মারকলিপিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালী পূজা অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে প্রতিবছর সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রির প্রবণতা দেখা যায়। এসব পটকা সহজেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাওয়ায় জনদুর্ভোগের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।

 

এ পরিস্থিতি বিবেচনায় কালী পূজার আগেই নগরীর মহাজনপট্টি, বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ও বিপজ্জনক পটকার বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি পটকার ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধে কার্যকর নজরদারি এবং জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার ও সদস্য সচিব রাহুল সেন সৌরভসহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬ news icon বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সিলেট আসছেন সোমবার  news icon জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ news icon সিলেট সীমান্তে ৬ স্থানে বিজিবির অভিযান, আটক ২২ লাখ টাকার পণ্য news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক