সিলেট

স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, কারাগারে স্বামীসহ চার মানব পাচারকারী 

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:০১

গোয়াইনঘাটের জাফলং দিয়ে এক গৃহবধূকে চার লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জাফলংয়ের একটি রিসোর্ট থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা-পুলিশ। একই সঙ্গে তাঁর স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্টে’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রিসোর্টটিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায়সহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের শিকার হতে যাওয়া ওই গৃহবধূকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ওই গৃহবধূর স্বামী আশিকুর রহমান, একই উপজেলার নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আবদুল করিমের ছেলে সাগর মিয়া।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উদ্ধার হওয়া গৃহবধূ খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন।গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা news icon শাহজালাল মাজারের টাকা আপাতত থাকবে ব্যাংকেই, হচ্ছে না ভাগ-বাটোয়ারা news icon সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০২