সিলেট

শ্রীমঙ্গলে রাস্তার পাশ থেকে অজগর উদ্ধার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৭:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় দেওয়ালের ওপর সাপটি দেখতে পান।

স্থানীয়রা জানান, অজগরটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজমুল ইসলাম বলেন, সাপটি নিরাপদ জায়গায় অবমুক্ত করা হবে।
 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা news icon শাহজালাল মাজারের টাকা আপাতত থাকবে ব্যাংকেই, হচ্ছে না ভাগ-বাটোয়ারা news icon সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০২