সিলেট

জুড়ীতে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৯:২৭

ছবি: সিলেট মানচিত্র

মৌলভীবাজারের জুড়ীতে মরহুম হাজী কামাল উদ্দিন (কটন আলী মাস্টার) এর স্মরণে শারীরিক প্রতিবন্ধী ঝুলন দাসের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ‘মানবিক চায়ের দোকান- ১০ উদ্বোধন করা হয়েছে।

 

মাওলানা আব্দুল মতিন মাস্টারের দোয়া পরিচালনার মধ্য দিয়ে এ মানবিক উদ্যোগের উদ্বোধন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং আয়ারল্যান্ড প্রবাসী সায়েদ আহমদের আর্থিক সহযোগিতায় মানবিক কনটেন্ট ক্রিয়েটর আলাউদ্দিন কিবরিয়ার উদ্যোগে দোকানটি চালু করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক মরহুম হাজী কামাল উদ্দিনের সুযোগ্য পুত্র মোহাম্মদ নাজিম উদ্দিন, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমদ রুলন, পাতিলাসাঙ্গন গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আয়ুবর রহমান দুধু, সাংবাদিক আল আমিন আহমদ, আছাব উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

জানা যায়, মানবিক চায়ের দোকান ১০ জমির আলী মার্কেট, পাতিলাসাঙ্গন সিএনজি স্ট্যান্ড এলাকায় মতুড়া দাসের ছেলে শারীরিক প্রতিবন্ধী ঝুলন দাসকে সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তিনি নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

মরহুম হাজী কামাল উদ্দিন (কটন আলী মাস্টার) ছিলেন মৌলভীবাজার জুড়ী বোর্ডের সদস্য, ন্যায়বিচারক ও ব্যবসায়ী হাজী আজহার আলীর পুত্র। তিনি দীর্ঘ ৩৫ বছর পাতিলাসাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মসজিদ নির্মাণ ও উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক কাজে তিনি দান-অনুদান প্রদান করেন। পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর স্মৃতিকে ধারণ করে মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

 

কৃতজ্ঞতা প্রকাশ করে ঝুলন দাস বলেন, “আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করা আমার জন্য অনেক কষ্টের। আমাকে একটি চায়ের দোকানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মরহুম হাজী কামাল উদ্দিনের পরিবার, আয়ারল্যান্ড প্রবাসী সায়েদ আহমদ এবং আলাউদ্দিন কিবরিয়াসহ যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য আমি দোয়া করি। এই দোকানের মাধ্যমে পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করতে চাই।

 

মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধনের মধ্য দিয়ে মরহুম হাজী কামাল উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের স্বাবলম্বী হওয়ার পথ সুগম হলো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা news icon শাহজালাল মাজারের টাকা আপাতত থাকবে ব্যাংকেই, হচ্ছে না ভাগ-বাটোয়ারা news icon সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০২