গনমাধ্যম

সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:০১

সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা খেলার মাধ্যমে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।


ইমজার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


ইমজার সভাপতি যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।


এসময় আরো বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সভাপতি জাতীয় দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, ইমজা নিউজের সম্পাদক দেবব্রত ঘোষ চৌধুরী, ইমজার সাবেক সভাপতি রাজ্জাক রুনু। স্বাগত বক্তব্য রাখেন মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ক্রীড়া কমিটির আহ্বায়ক সজল ছাত্রী।
 

গনমাধ্যম থেকে আরো পড়ুন