সিলেট

বালাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে মোটরসাইকেল, যুবক নিহত

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৫৯

বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে হাওরের পানিতে পড়ে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান আলিম (২২) নামের এক যুবক। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু রাতে পরিচিত এক ব্যক্তির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে হাওরের পানিতে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ তিনজনই নিচে পড়ে যান। সড়কের পাশে থাকা ঢালাই করা ব্লকে আঘাত পেয়ে সাইফুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আহত ওয়ছে আহমদ ভোর চারটার দিকে দুর্ঘটনাস্থলের পাশের বাড়িতে গিয়ে বাসিন্দাদের বিষয়টি জানান। ওই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনজনকে উদ্ধার করে গাড়িতে করে সিলেট শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে নগরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইফুরের স্বজনেরা জানান, তিনি ভালো ফুটবল খেলতেন। পড়াশোনায়ও মেধাবী ছিলেন। তার বড় ভাই যুক্তরাজ্যে থাকেন। সাইফুরের ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৯টার দিকে তিনি থানার পুলিশকে বিষয়টি জানান।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক news icon সিলেট মানবিকে পাস করতে পারেননি অর্ধেকেরও বেশি news icon সিলেটে মেধার দৌড়ে এগিয়ে মেয়েরা, কমেছে পাসের হার news icon সিলেটে একুশ বছরের মধ্যে এইচএসসির পাসের হার সর্বনিম্ন news icon ৮ বছর পর চা বাগানে ভোট উৎসব news icon বালাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে মোটরসাইকেল, যুবক নিহত news icon কুলাউড়ায় ঘুমের মধ্যেই সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর news icon নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল news icon সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ