ছবি: সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট সীমান্তের সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় গরু, মদ, এনার্জি ড্রিংকস, টমেটো ও বিভিন্ন ধরনের ফলমূল, কম্বল, কসমেটিকস, চা-পাতা, চকলেট, কিসমিস ও আতশবাজিসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার বন্ধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন