সিলেট

বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৩:৫৬

ছবি: সিলেট মানচিত্র

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মিরপুর এলাকায় সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস হাওলাদার পিরোজপুরের নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী আনিস হাওলাদার গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬